ইস্তফা দিয়েছেন বাইটড্যান্স সিইও

২০ মে, ২০২১ ১৪:৪৫  
বছরের শেষ নাগাদ বাইটড্যান্সের প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন এর অন্যতম প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। নিজের কলেজ রুমমেট, দীর্ঘদিনের সহকর্মী এবং বর্তমান মানবসম্পদ প্রধান লিয়াং রুবোর উপর দায়িত্ব অর্পন করছেন জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক নির্মাতা । ইমপ্লয়ি মেমোর বরাত দিয়ে বৃহস্পতিবার প্রথম এই খবর দেয় বার্তাসংস্থা রয়টার্স। ওই মেমোতে ঝাং বলেছেন, ঝাং এই পরিবর্তন "আমাকে দীর্ঘমেয়াদী উদ্যোগের উপর আরও বেশি প্রভাব ফেলতে সক্ষম করবে"। সেখানে তিনি নতুন দায়িত্ব দেয়া লিয়াংকে একজন ‘অমূল্য অংশীদার’ এবং ‘ব্যবস্থাপনা, সংগঠন এবং সামাজিক অন্তর্ভূক্তির শক্তিমান’ কর্মী হিসেবে বলে অভিহিত করেছেন। এর আগে মার্চে ফিন্যান্সিয়াল টেক চায়ান্ট অ্যান্ট গ্রুপ এবং ইকমার্স কোম্পানি পিনদুদু থেকে ইস্তফা দেন ঝাং। ঝাং এর ইস্তফা বিষয়ে বাইটডান্স এক বিবৃতিতে বলেছে, বছরের শেষে তিনি একটি ‘ মৌলিক কৌশলগত’ অবস্থানে চলে যাবেন। ধারণা করা হচ্ছে তিনি চেয়ারম্যান মনোনীত হবেন। প্রসঙ্গত, টিকটকের জনপ্রিয়তা বাইটড্যান্সকে গোটা বিশ্বে প্রথম সারির প্রযুক্তি প্রতিষ্ঠানের কাতারে নিয়ে আসে। তবে, একইসঙ্গে প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে সরকারের নজরদারীতেও পড়েছে। প্রায় এক দশক আগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এর আগে এতো বড় পরিবর্তনের ধাক্কা খায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।